মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাকবাংলাতে ওষুধ ফার্মেসির মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০১৯ ইং
ডাকবাংলাতে ওষুধ ফার্মেসির মালিককে জরিমানা
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহের ডাকবাংলাতে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি করার অপরাধে এক ফার্মেসির মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন কুমার ম-ল।এ বিষয়ে সুচন্দন কুমার ম-ল জানান, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমহনীতে আমাদের ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন একজন ক্রেতা। পরে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে ফার্মেসির মালিক সজল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান