পাখিভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে নারী আহত
- আপলোড তারিখঃ
২৪-০৭-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় পাখিভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে সারজিনা বেগম (৩০) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গার রাইসা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত সারজিনা বেগম আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রাইসা গ্রামের বড়দাড়ি পাড়ার কামরুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে রাইসা গ্রামের বাজার থেকে পাখিভ্যানযোগে বাড়ি ফেরার সময় পথের মধ্যে অসতর্কতাবশত সারজিনা বেগমের বোরকা পাখিভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। সারজিনা বেগমের বোরকাতে টান লাগলে তিনি রাস্তার ওপর আঁচড়ে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।
কমেন্ট বক্স