মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০১৯ ইং
আলমডাঙ্গায় মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শহরের বিসমিল্লাহ ফিডস-এর আড়ৎ ঘরে এ সভা অনুষ্টিত হয়। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ী ইমদাদুল হক হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি। এ সময় উপস্থিত ছিলেন প্রেক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, মৎস্য ব্যবসায়ী আব্দুস সামাদ লেলিন, আমানুল, সলক কুমার, আজিবর, মজি ম-ল, মামুন, বাবলু, রায়হান, আজাদ প্রমুখ। সভা শেষে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান