ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শহরের বিসমিল্লাহ ফিডস-এর আড়ৎ ঘরে এ সভা অনুষ্টিত হয়। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ী ইমদাদুল হক হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি। এ সময় উপস্থিত ছিলেন প্রেক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, মৎস্য ব্যবসায়ী আব্দুস সামাদ লেলিন, আমানুল, সলক কুমার, আজিবর, মজি ম-ল, মামুন, বাবলু, রায়হান, আজাদ প্রমুখ। সভা শেষে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
