মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কচুরিপানা পরিষ্কারে ফিরছে হারানো সৌন্দর্য

  • আপলোড তারিখঃ ২২-০৭-২০১৯ ইং
কচুরিপানা পরিষ্কারে ফিরছে হারানো সৌন্দর্য
মেহেরপুরে ভৈরব নদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের থানা ঘাট এলাকায় ভৈরব নদে নেমে কচুরিপানা পরিষ্কার করলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। গতকাল রোববার উপজেলা পরিষদের উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত থানা ঘাট এলাকায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি। এ সময় বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহ্জামান, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম রেজাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, ভৈরব নদটি কচুরিপানা ও জার্মানি শ্যাওলার কারণে দৃষ্টিনন্দন সৌন্দর্য হারিয়ে ফেলেছে। বাঁশের বেড়া আর কচুরিপানাতে ভরে গেছে নদটি। ভারতের পশ্চিমাঞ্চল থেকে আসা এ ভৈরব নদটি মেহেরপুরের বিভিন্ন এলাকাজুড়ে বয়ে গেছে। এখানে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হওয়া মাছ পাওয়া যায়। তিনি আরও বলেন, এ ভৈরব নদটি দেশের অমূল্য সম্পদ। বর্তমান সরকার ভৈরব নদটি খনন করার পর আবার এ নদের সৌন্দর্য্য ফিরে এসেছে। তাই কচুরিপানা পরিষ্কার করে এ ভৈরব নদের হারানো ঐতিহ্য ফেরানোর চেষ্টা চলছে। এ দিকে ‘আসুন সকলে মিলে ভৈরব পরিচ্ছন্ন করি ভৈরব কে বাঁচায়’ স্লোগানে মেহেরপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের কচুরিপানা অপসারণের লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে মতবিনিময় ও কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। সভায় বক্তব্য দেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহম্মেদ রুপক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজা আহমেদ প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খাজা মইনুদ্দিন, ইউপি সদস্য মাবুদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান পলেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান