মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০১৯ ইং
জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!
মুজিবনগরের ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুরে ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় জমির মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন মোবাইল কোর্ট। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জানা যায়, উপজেলার ভবানীপুরের ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন হচ্ছে, এমন সংবাদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে কাউকে না পেয়ে মাটি কাটার খননযন্ত্র (এসকেভেটর) জব্দ করতে গেলে জমির মালিক সেখানে হাজির হন। পরে জমির মালিক এলে বালু উত্তোলন আইন ২০১০-এর ১৫ ধারায় তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং খননযন্ত্রটি ইউপি সদস্য মিজারের জিম্মায় রাখা হয়। ওই জমির মালিক হলেন উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে হান্নান মিয়া। মোবাইল কোর্ট পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক ইসলাম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামও উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান