মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবির অভিযানে দুটি গরু উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০১৯ ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে দুটি গরু উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুইটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ গরু দুটি আটক করা হয়। জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার এসকে হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে দুটি ভারতীয় গরু আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান