শৈলকুপায় প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ, মামলা
- আপলোড তারিখঃ
২০-০৭-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা করেছেন ওই স্কুলছাত্রীর পিতা। স্কুলছাত্রীর পিতা জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে মাঠে নিয়ে যায় একই গ্রামের বিল্লাল জোয়ার্দ্দারের ছেলে বিপ্লব (১৬)। মাঠে নিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায় সে। নির্যাতিত শিশুকে গ্রামের মাঠ থেকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা জানান, ‘আমরা গরিব মানুষ। টাকা না থাকার কারণে ওষুধ কিনতে পারছি না।’ বিষয়টি নিয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেছেন। পুলিশ আসামি ধরার চেষ্টা চালাচ্ছে।
কমেন্ট বক্স