মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৬ টি গরুসহ ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০১৯ ইং
৬ টি গরুসহ ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ছয়টি গরুসহ বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আটক হয়েছেন এক যুবক। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক অভিযানে এসব চোরাচালানসহ আসামিকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার এস কে হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ছয়টি ভারতীয় গরু উদ্ধার করেন। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। একই দিন বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আলীমুজ্জামান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের একটি মেহগনিবাগান থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। অপর দিকে গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর গ্রামের ঘুঘুডাঙ্গা থেকে ২০ পিস ইয়াবা বড়ি, একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেন। আটক ব্যক্তি উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আজিজুল হকের ছেলে সাগর হোসেন (২৭)। আটক আসামিসহ উদ্ধার হওয়া ইয়াবা ও মোটরসাইকেল দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান