মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০১৯ ইং
বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গত তিন দিন আগে নাটোর থেকে নিজাম (৬০) ও তাঁর ছেলে খায়রুল (৩৫) আনন্দনগর গ্রামের জামির মালিথার বাড়িতে শ্রমিকের কাজ করতে আসেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে আনন্দনগর গ্রামের মাঠে ধান লাগানোর সময় আচমকা বজ্রপাতে পিতা নিজাম ঘটনাস্থলে ও ছেলে খায়রুল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ সময় খেতের মালিক জামির মালিথা (৪৫) আহত হন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান