ঈশ্বরচন্দ্রপুরে ফেনসিডিলসহ লিয়াকত গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে লিয়াকত আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে মাদক আইনে মামলা করে তাঁকে থানা হেফাজতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার লিয়াকত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংাবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের স্কুলপাড়ায় একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করার জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে লিয়াকত আলীকে গ্রেপ্তার করেন তাঁরা। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির শরীর তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ওই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
কমেন্ট বক্স