মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০১৯ ইং
জীবননগরে ফেনসিডিলসহ দুজন আটক
জীবননগর অফিস: জীবননগরে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার বেলা তিনটার দিকে তাঁদের আটক করা হয়। জানা যায়, খালিশপুর ৫৮ বিজিবির অধীনস্থ মেদিনীপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা মেদনীপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় জীবননগর পৌর শহরের কাজীপাড়ার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের ছেলে জিসানুর রহমান (২৭) ও মেদিনীপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী রুমানা খাতুনকে (২৮) তিন বোতল ফেনসিডিল, একটি ডায়াং ৫০ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ বিষয়ে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান