বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফার্মেসি মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০১৯ ইং
জীবননগরে ফার্মেসি মালিককে জরিমানা
জীবননগর অফিস: জীবননগরে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় জীবননগর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাফিজা ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দোকানের মালিক শামসুজ্জামান ডাবলুকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম। এর আগে ইউএনও বেশ কিছু ফার্মেসিতে অভিযান পরিচালনা করে সতর্ক করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও জীবননগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হেলেনা আক্তার।


কমেন্ট বক্স