মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রতিবেশি যুবকের হাতে গৃহবধূ জখম

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০১৯ ইং
দামুড়হুদায় প্রতিবেশি যুবকের হাতে গৃহবধূ জখম
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদার তারানীপুরে তুচ্ছ ঘটনায় রিমি (৩০) নামের এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন প্রতিবেশী যুবক হাবিবুর। আহত গৃহবধূকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতালে) ভর্তি করা হয়েছে। তিনি তারানীপুর গ্রামের নবীছদ্দিনের স্ত্রী। গতকাল  রোববার বিকেল সাড়ে চারটার দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারানীপুর গাংপাড়ার নবীছদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী রিমি খাতুন। স্বামী নবীছদ্দিন ময়মনসিংস্থ একটি ফ্যাক্টরিতে কাজ করেন। ফলে গৃহবধূ রিমি বছরের বেশির ভাগ সময় বাড়িতে একাই থাকেন। গৃহবধূ রিমি খাস জমিতে বসবাস করেন। ওই খাস জমির দিকে নজর পড়ে প্রতিবেশী মমিনের। তিনি প্রায়ই রিমির বাড়ির সামনে গোবরসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলে রাখেন। যাতে অতিষ্ঠ হয়ে অন্যত্র চলে যান রিমি। বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে বেশকিছু দিন যাবৎ বাগবিত-া চলে আসছে। বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে গতকাল বিকেলে গৃহবধূ রিমির সঙ্গে প্রতিবেশী মমিনের ছেলে যুবক হাবিবুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবুর, তাঁর পিতা মমিন ও হাবিবুরের মামা শরিফুল লাঠি দিয়ে গৃহবধূ রিমিকে বেধড়ক মারধর শুরু করেন। লাঠির আঘাতে গৃহবধূ রিমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিৎলা হাসপাতালে ভর্তি করেন।
 


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান