মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পোলতাডাঙ্গা থেকে মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০১৯ ইং
আলমডাঙ্গার পোলতাডাঙ্গা থেকে মোটরসাইকেল চুরি
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার বারাদী ইউনিয়নের পোলতাডাঙ্গা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকালে আলমডাঙ্গার আঠারোখাদা গ্রামের হেকমত আলীর ছেলে ইব্রাহিম খলিল নিজের ব্যবহৃত পালসার ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল নিয়ে পোলতাডাঙ্গা বাজারে আসেন। তিনি মোটরসাইকেলটি মোহন নামের এক ব্যক্তির দোকানের পাশে রেখে পোলতাডাঙ্গা বাজারের ফেরিঘাট রোডে জাহিদের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতে যান। কাজ শেষ করে বিকেল চারটার দিকে ওই স্থানে এসে মোটরসাইকেল না দেখতে পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। পরে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ ঘটনায় ইব্রাহিম খলিল আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান