মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০১৯ ইং
ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ভ্রাম্যমাণ বাজার তদারকির অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের চাকলাপাড়া ও আরাপপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন ম-ল। এ সময় সহযোগী হিসেবে ছিলেন ঝিনাইদহ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শংকর নন্দী। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন ম-ল জানান, চাকলাপাড়ায় স্কয়ার ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসির মালিক মোসলেম উদ্দিনকে ১১ হাজার, শেফা ফার্মেসির মালিক মুরাদ হোসেনকে ২ হাজার ও আরাপপুর খান ফার্মেসির মালিক মাহিন খানকে ৪ হাজার করে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ বাজার তদারকির এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান