মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি সাময়িক স্থগিত

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি সাময়িক স্থগিত
বিশেষ প্রতিবেদক: সাময়িক স্থগিত করা হলো চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা লাগাতার কর্মবিরতি কর্মসূচি। গতকাল রোববার বিকেল চারটায় পুলিশ সুপারের কার্যালয়ে মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে পুলিশের যৌথ আলোচনা সভা শেষে এ সিন্ধান্ত নেওয়া হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, পুলিশ সুপারের কার্যালয়ে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে কর্মকর্তাদের যৌথ আলোচনায় সন্তোষজনক ও ফলপ্রসূ সিদ্ধান্ত হওয়ায় আজ ৮ জুলাই সকাল থেকে শুরু হতে যাওয়া পরিবহন শ্রমিকদের লাগাতার কর্মবিরতি ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান