মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আকন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০১৯ ইং
আকন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদরের বেগমপুরের আকন্দবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আলোচিত মাদক স¤্রাজ্ঞী পারভিনা ও দর্শনা আজমপুরের শ্রী মিলন চন্দ্র নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক হওয়া পারভিনা আকন্দবাড়িয়া গাঙেরধার পাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী ইকরামুল ম-লের স্ত্রী এবং শ্রী মিলন চন্দ্র (২৭) দর্শনা আজিমপুরের শ্রী সুভাষ চন্দ্রের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব ৬-এর একটি চৌকস দলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন আকন্দবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা হয়। এ সময় আলী আহম্মেদের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী পারভিনা ও মিলনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৪০ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ড ও মাদক বিক্রয়ের ১ হাজার ১৩৪ টাকা উদ্ধার করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান