মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষে ১৫ জন আহত

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০১৯ ইং
আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষে ১৫ জন আহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ধাওড়া গ্রামের আব্দুর রশিদ জোয়ারদার, তরিকুল জোয়ারদার, আবু দাউদ, আল আমিন, নুর জাহান বেগম, আবুল হাসান ও আশরাফুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, উভয় গ্রুপ আওয়ামী লীগের সমর্থক হলেও মিলাদ দেওয়া নিয়ে তুচ্ছ ঘটনায় এ সংঘর্ষ হয়েছে। তাই এটাকে বলা যায় সামাজিক গোলযোগ। সংঘর্ষে আহত ব্যক্তিদের বাড়ি একেবারেই পাশাপাশি। তিনি আরও জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে পুলিশ। গ্রামবাসী জানায়, গত উপজেলা নির্বাচনের সময় নৌকা ও আনারসের সমর্থক তৈরি হয়েছে। সামাজিকভাবে বিভক্ত হয়ে পড়েছে দুই ধারায়। নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ারদার পরাজিত হয় আনারস প্রতীকের প্রার্থী শিকদার মোশাররফ হোসেন সোনার কাছে। সোনা স্থানীয় ভাবে ব্যাপক প্রভাবশালী ও বর্তমান সাংসদের আস্থাভাজন। তথ্য নিয়ে জানা গেছে, ধাওড়া গ্রামে আনারসের পক্ষে ছিলেন দুনন জোয়ারদার ও নৌকার পক্ষে ছিলেন আবু দাউদ মল্লিক ওরফে মধু। গতকাল মিলাদের দাওয়াত দেওয়া নিয়ে এ দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান