টিপু মোল্লার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল
- আপলোড তারিখঃ
০৬-০৭-২০১৯
ইং
আলমডাঙ্গায় বিশিষ্ট ব্যবসায়ী টিপু মোল্লার স্মরণে দোয়া মাহফিলে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার পর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। এ সময় তিনি বলেন, টিপু মোল্লা ছিলেন আওয়ামী লীগের জন্য আদর্শ সৈনিক। তাঁর অবদান আমরা কোনো দিন ভুলব না, দলের দুঃসময়ে তিনি হাল ধরে দলকে এগিয়ে নিয়ে গেছেন। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁর অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা সহজে পোষানো সম্ভব নয়। তাঁর সততা ও একনিষ্ঠতা দলের সবাই মনে রাখবে।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. আব্দুর রশিদ, খুুুুস্তার জামিল, প্রশান্ত অধিকারি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, প্রচার সম্পাদক শওকত আলী, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মরহুম টিপু মোল্লার সহদর লিয়াকত আলী লিপু মোল্লা, সিপলেন মোল্লা, অপু মোল্লা, ছেলে জাহাঙ্গীর আলম টিংকু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইয়াকুুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, খন্দকার শাহ আলম মন্টু, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নান্নু, ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক, ছাত্রলীগের নেতা সুস্থির, আতিয়ার রহমান, আলম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মদ ডন, দেলোয়ার হোসেন, মুহিদুল ইসলাম, রেজাউল ইসলাম তবা, সাইফুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সমীর কুমার দে, সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, আতিয়ার রহমান মুকুল, জামসিদুল হক মুনি, শরিফুল ইসলাম, রুবাইদ বিন আজাদ সুস্থির, টুটুুল, ওল্টু, হাসান, সাকিব, রকি, কৃৃষিবিষয়ক সম্পাদক আব্দুুল মালেক, মাসুদ রানা তুুুহিন প্রমুখ।
কমেন্ট বক্স