মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্যান্সারের কাছে হেরে গেল চুয়াডাঙ্গার ফয়সাল, আজ দাফন

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০১৯ ইং
ক্যান্সারের কাছে হেরে গেল চুয়াডাঙ্গার ফয়সাল, আজ দাফন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার মেধাবী ছাত্র মিরাজ আশরাফ ফয়সাল (১৩) অবশেষে ব্লাড ক্যান্সারের কাছে হার মেনে চলে গেল না ফেরার দেশে। গতকাল শুক্রবার রাত নয়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। ফয়সাল চুয়াডাঙ্গা সদরে কর্মরত সহকারি স্বাস্থ্য পরিদর্শক বদরুজ্জামান লাভলুর ছেলে। জানা গেছে, মিরাজ আশরাফ ফয়সালের শরীরে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতা ঠাকুর পুকুর হাসপাতাল নেওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিসা শেষে মোটামুটি সুস্থ্য বাড়ি ফেরে মিরাজ আশরাফ ফয়সাল। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে সে আবার অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ফয়সাল মৃত্যুবরণ করে। ফয়সালের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থান সংলগ্ন মসজিদে জানাজার নামায শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান