মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাইফ সাপোর্টেই রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০১৯ ইং
লাইফ সাপোর্টেই রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ
সমীকরণ প্রতিবেদন: ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টেই রয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা এরশাদের জীবন-শঙ্কা এখনও কাটেনি। তাকে প্রচুর রক্ত দিতে হচ্ছে। এরশাদের রোগমুক্তি কামনা করে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় পার্টি। মন্দির, গির্জা, প্যাগোডায় সাবেক এই রাষ্ট্রপতির জন্য প্রার্থনা করা হয়। এরশাদ দীর্ঘদিন রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম। তার অস্থিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না। বার্ধক্যজনিত কারণে সমস্যা আরও বেড়েছে। আস্তে আস্তে তার শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়ছে। গতকাল শুক্রবার এরশাদের জন্য বি-পজিটিভ রক্ত চায় জাপা। দলের নেতাকর্মীরা রক্ত দিতে সিএমএইচে ভিড় করেন। সন্ধ্যায় জাপার বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যাপ্ত রক্ত পাওয়া গেছে। আপাতত আর প্রয়োজন নেই। এদিন জুমার পর বায়তুল মোকাররমে এরশাদের জন্য দোয়ার পর তার ভাই জিএম কাদের বলেন, এরশাদের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে বলা যাবে না। কারণ, তাকে এখনও কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে। তার ফুসফুস ও কিডনিও কৃত্রিমভাবে চলছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই ভোরে এরশাদের কিডনির ডায়ালাইসিস শুরু হয়। উল্লেখ্য, ৯০ বছর বয়সী সাবেক সামরিক শাসক এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ। গত ২২ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়। এরশাদ প্রায় বছরখানেক ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান