মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিঙ্গেদহে কুকুরের কামড়ে শিশু আহত

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০১৯ ইং
ডিঙ্গেদহে কুকুরের কামড়ে শিশু আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে কুকুরের কামড়ে সাবরিনা ইয়াসমিন (৫) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির উঠানে একটি কুকুর সাবরিনাকে আক্রমণ করে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত সাবরিন চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজারপাড়ার শাহ্জাহানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মায়ের সঙ্গে উঠানে দাঁড়িয়ে ছিল সাবরিন। এ সময় একটি কুকুর তার ওপর ঝাপিয়ে পড়ে মাথায় কামড়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর জখম হয়। সাবরিনার পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান