বাছাই সম্পন্ন, ১৪ প্রার্থী বৈধ ঘোষণা
- আপলোড তারিখঃ
০৪-০৭-২০১৯
ইং
দামুড়হুদায় দুই ইউনিয়নে উপনির্বাচনে মনোনয়নপত্র
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে সদস্য পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী যাচাই-বাছাই শেষে দামুড়হুদা সদর ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে ৪ জন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডে ১০ জন মোট ১৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন দামুড়হুদা উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহা. আব্দুল হাদী।
দামুড়হুদা সদর ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের বৈধ প্রার্থীরা হলেন উজিরপুর গ্রামের জাহাঙ্গীর চৌকিদারের স্ত্রী বেবী নাজনীন, একই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী ছালমা খাতুন, তাহাজ্জেত আলীর মেয়ে পদ্ম খাতুন ও দামুড়হুদা কুটিরপাড়ার ফজলুর রহমানের মেয়ে রূপালী খাতুন।
এ ছাড়া কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের বৈধ প্রার্থীরা হলেন পীরপুরকুল্লা গ্রামের প্রয়াত সদস্য আব্দুর রাজ্জাকের স্ত্রী ইয়াসমিন খাতুন, একই গ্রামের মাদার আলীর ছেলে মিদ্দার আলী, মৃত আলী আহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলম, সুলতান বিশ্বাসের ছেলে আব্দুল জব্বার, ইব্রাহিম ম-লের ছেলে সাংবাদিক আশরাফুজ্জামান রনি, মৃত হক মাহাম্মদের ছেলে ইউনুছ আলী, মোজাম্মেল হকের ছেলে ওমর ফারুক, মৃত আবুল কাশেমের ছেলে রুস্তম আলী ও মৃত কিতাব শেখের ছেলে ফকির মুহাম্মদ। ১০ জুলাই বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই এবং ভোট গ্রহণ করা হবে ২৫ জুলাই।
উল্লেখ্য, দামুড়হুদা সদর ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত নারী সদস্য শাহিদা সুলতানা শামীমা পদত্যাগ করায় এবং কার্ডাসডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করায় পদ দুটি শূন্য হয়। ওই শূন্যপদেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই।
কমেন্ট বক্স