মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাউকিতে উজিফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০১৯ ইং
ডাউকিতে উজিফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের ২ নম্বর সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে উজিফা খাতুনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ ছাড়া এ ওয়ার্ডে উজিফা খাতুনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁকে আগে থেকে ইউপি সদস্য বলা হচ্ছে। ৯ জুলাই উজিফা খাতুন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বেসরকারিভাবে তাঁকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। প্রসঙ্গত, আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের পোয়ামারি ২ নম্বর সাধারণ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মারা গেলে ওই ওয়ার্ড শূন্য ঘোষণা করা হয়। এ ছাড়া ২ জুলাই বাছাই, ৯ জুলাই প্রত্যাহার ও ২৫ জুলাই ভোটের তারিখ ঘোষণা করে পরিপত্র জারি করে ইসি। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭৫১। যার মধ্যে পুরুষ ভোটার ৩৭২ ও নারী ৩৭৯ জন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান