মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০১৯ ইং
আজ মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর অফিস: পাঁচ দিনের সরকারি সফরে আজ বুধবার মেহেরপুরে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এ পাঁচ দিন তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। গত সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তাঁর সফরসূচির মধ্যে রয়েছে ৩ জুলাই বিকেল সাড়ে চারটার ফ্লাইটে যশোরের উদ্দেশে রওনা ও যশোর থেকে সড়কপথে রাত সাড়ে নয়টার দিকে মেহেরপুরের নিজ বাসভবনে পৌঁছানো। ৪ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মসজিদ ও মন্দির কমিটির অনুদান প্রদান এবং বেলা সাড়ে ১১টায় একই স্থানে দুস্থ, আহত ক্রীড়াবিদ ও সংগঠকের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। ৫ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও সরকারি শিশু পরিবারের জন্য উপকরণ বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া তিনি ৬ জুলাই শনিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিনব্যাপী টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ওপর কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ৭ জুলাই রোববার সন্ধ্যায় সড়কপথ হয়ে যশোর বিমানবন্দরের উদ্দেশে মেহেরপুর ত্যাগ করবেন এবং ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান