মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, যুবক কারাগারে

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০১৯ ইং
স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, যুবক কারাগারে
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা মামলার প্রধান আসামি খালিদ হোসেনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে তাঁকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, সদর উপজেলার কুতুবপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাসমিম সুলতানাকে গত সোমবার মধ্যরাতে একই গ্রামের ফারুক হোসেনের ছেলে খালিদ হোসেনসহ চার-পাঁচজন যুবক অপহরণের চেষ্টা করেন। প্রকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালানো হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান। এ বিষয়ে তাসমিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধিত ২০০৩-এর ৭/৩০ ধারায় একটি মামলা করেন। যার মামলা নং-১। পরে পুলিশ কুতুবপুর থেকে আসামি খালিদ হোসেনকে আটক করে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান