আমাদের নতুন সময়-এর চুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন সোহেল রানা ডালিম
- আপলোড তারিখঃ
০৩-০৭-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দৈনিক আমাদের নতুন সময়-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সোহেল রানা ডালিম। গতকাল মঙ্গলবার পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান স্বাক্ষরিত নিয়োগপত্র পাঠানো হয়েছে তাঁর কাছে। তিনি বর্তমানে দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। বাংলাদেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে বেশ খুশি সাংবাদিক সোহেল রানা ডালিম।
এ প্রসঙ্গে সোহেল রানা ডালিম বলেন, ‘আমি সবার পরামর্শ ও দোয়া কামনা করছি। সেই সঙ্গে আমি যেন জেলার নানা সমস্যা, সমাধান, সম্ভাবনা, শিক্ষা, সংস্কৃতিসহ নানা বিষয় তুলে ধরতে পারি তার জন্য সবার সহযোগিতা চাই।’
এদিকে, সোহেল রানা ডালিম জাতীয় দৈনিক আমাদের নতুন সময়-এ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় জেলার সাংবাদিক নেতারাসহ বিভিন্ন পর্যায়ের মান্যগণ্য ব্যক্তিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কমেন্ট বক্স