আমাদের নতুন সময়-এর চুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন সোহেল রানা ডালিম

আপলোড তারিখঃ 2019-07-03 ইং
আমাদের নতুন সময়-এর চুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন সোহেল রানা ডালিম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের নতুন সময়-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সোহেল রানা ডালিম। গতকাল মঙ্গলবার পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান স্বাক্ষরিত নিয়োগপত্র পাঠানো হয়েছে তাঁর কাছে। তিনি বর্তমানে দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। বাংলাদেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে বেশ খুশি সাংবাদিক সোহেল রানা ডালিম। এ প্রসঙ্গে সোহেল রানা ডালিম বলেন, ‘আমি সবার পরামর্শ ও দোয়া কামনা করছি। সেই সঙ্গে আমি যেন জেলার নানা সমস্যা, সমাধান, সম্ভাবনা, শিক্ষা, সংস্কৃতিসহ নানা বিষয় তুলে ধরতে পারি তার জন্য সবার সহযোগিতা চাই।’ এদিকে, সোহেল রানা ডালিম জাতীয় দৈনিক আমাদের নতুন সময়-এ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় জেলার সাংবাদিক নেতারাসহ বিভিন্ন পর্যায়ের মান্যগণ্য ব্যক্তিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)