মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুজন আহত, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা!

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০১৯ ইং
দুজন আহত, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা!
জীবননগরে আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ জীবননগর অফিস: জীবননগরে আওয়ামী লীগের প্রস্তুতিসভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রোববার রাত নয়টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদেনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমান ও বদরউদ্দিন বুদো গুরুতর আহত হন। এ বিষয়ে দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করছিলেন মেদেনীপুর গ্রামের সাবেক মেম্বার জাকির হোসেন বিশ্বাস। এ সময় মেদেনীপুর গ্রামের বর্তমান মেম্বার আব্দুল আলিম ওরফে মাতাল মেম্বার কোনো কিছু না শুনেই মোটরসাইকেল নিয়ে আলোচনা সভায় নেতা-কর্মীদের মধ্যে ঢুকে একজনকে ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটিকাটি শুরু হয়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমান ও বদরউদ্দিন বুদো প্রতিবাদ করলে আব্দুল মেম্বার তাঁদের মারধর করেন। এ ব্যাপারে সাবেক মেম্বার জাকির বিশ্বাস বলেন, ‘সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে একটি আলোচনা সভা করি। এ সময় আব্দুল মেম্বার ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি আমাদের আলোচনা সভাটি ভেঙে দেয়। শুধু তাই নয়, আমার দলের দুজন ব্যক্তিকে মারধর করেন তাঁরা।’ এ বিষয়ে আব্দুল মেম্বারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কল না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘মেদেনীপুর গ্রামে যে ঘটনা ঘটেছে, এটি আমি সকালে শুনেছি এবং মামলা তোলার জন্য বলেছি।’ জীবননগর থানার এসআই নাহিরুলের সঙ্গে কথা বললে তিনি জানান, ‘এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে আব্দুল মেম্বার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার তদন্ত করে, ওসি স্যারের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেব।’ এদিকে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় ঘটতে পারে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান