মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০১৯ ইং
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ): সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে টাকা বেশি রাখার দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই ফার্মেসিকে ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে অপর আরেকটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন ম-ল বলেন, ৩০ জুন ভ্যানচালক নজরুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ে অভিযোগ করেন, তাঁর কাছ থেকে কোটচাঁদপুর উপজেলার হাসান মেডিকেল হল ও সরদার ফার্মেসি সেফট্রন ওষুধের মূল্য ১৩০ টাকার স্থলে ১৮০ টাকা নিয়েছে। তিনি প্রতিবাদ করতে গেলে অপমান করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। গতকাল তদারকি টিমসহ পুনরায় ওষুধ কিনতে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এমআরপির অধিক মূল্যে ওষুধ বিক্রির অপরাধে হাসান মেডিকেল হলকে ২০ হাজার এবং সরদার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৭৬(৪) মোতাবেক অভিযোগকারী নজরুল ইসলামের হাতে জরিমানার শতকরা ২৫টাকা হিসাবে ৭ হাজার ৫ শ টাকা তুলে দেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন সুলতানা। সুচন্দন ম-ল আরও জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ বন্ধে আজ (গতকাল) কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আলামপুর ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রেখে বিক্রির অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকিতে জেলা প্রশাসন, কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও ঝিনাইদহ ক্যাব সভাপতি আমিনুর রহমান টুকু সার্বিক সহযোগিতা করেছেন। নিরাপত্তায় ছিল ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান