শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিপুরে ২০৬ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০১৯ ইং
মুন্সিপুরে ২০৬ বোতল ফেনসিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার মুন্সিপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার রাত আটটার দিকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, রোববার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠ থেকে ২০৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৮২ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে পেঁয়াজের ওপর কৃষক মাঠ দিবস