গাংনীতে বঙ্গমাতা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অব্যাহতি
- আপলোড তারিখঃ
০১-০৭-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়ায় অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রধান শিক্ষক হয়েছেন নাজমুন নাহার। তিনি প্রতিবন্ধী বিদ্যালয়ের এক দাতা সদস্যের মেয়ে। অব্যাহতি ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনিছুজ্জামান লুইস, সদস্য আক্তারুজামান বাবু, সদস্য ও সাবেক প্যানেল মেয়র সামসুদ্দীন শেখ, সদস্য স্বপন বিশ^াসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকেরা।
কমেন্ট বক্স