মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাচারকারী ফরিদপুরের দেলোয়ারের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০১৯ ইং
পাচারকারী ফরিদপুরের দেলোয়ারের যাবজ্জীবন
দর্শনা চেকপোস্টে ১৩টি সোনার বারসহ আটক মামলায় রায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলায় এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ আদেশ দেন। কারাদ-প্রাপ্ত আসামির নাম দেলোয়ার হেসেন (৪৭)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চরবর্ণী গ্রামের ওমদে শেখের ছেলে। আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৯ জুন চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে সোনা পাচারের সময় পাসপোর্টধারী যাত্রী দেলোয়ার হোসেনকে আটক করে শুল্ক ও গোয়েন্দা বিভাগের একটি দল। এরপর তাঁর ব্যাগ তল্লাশি করে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। সে দিনই শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় দেলোয়ার হোসেনকে আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ৩১ আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়। মামলার বাদী ও আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বিকেলে দেলোয়ারকে দোষী সাবস্ত্য করে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন আদালত।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান