মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের আহাদের মৃতদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০১৯ ইং
জীবননগরের আহাদের মৃতদেহ উদ্ধার
রাজবাড়ী থেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য জীবননগর অফিস: রাজবাড়ী থেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামি আহাদ আলীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে রাজবাড়ী সদর থানাধীন একটি পাটখেতের পাশ থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে লাশটি শনাক্ত করে পুলিশ জানতে পারে, লাশটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের ভাদু ম-লের ছেলে আহাদ আলীর। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) হিরণ জানান, ‘গতকাল শনিবার সকালে স্থানীয় কিছু লোকজন জানান, রাজবাড়ী সদর থানাধীন এলাকার একটি পাটখেতের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে আছে। এ সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করে থানাতে আনি। পরে তদন্ত করে দেখা যায়, তাঁর নাম আহাদ আলী। তাঁর নামে জীবননগর, বগুড়া ও বেশ কিছু থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং এ দ্বন্দ্বের জের ধরে আহাদের মৃত্যু হতে পারে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আহাদ আলী দীর্ঘ ১০ বছর যাবৎ নিজ গ্রাম রায়পুর ছেড়ে বোনের বাড়িতে থাকতেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান