মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০১৯ ইং
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের করুণ মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তালহা (১১) নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। তালহার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত আবু তালহা পোলতাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। জানা গেছে, তালহা গতকাল বুধবার সকাল সাতটার দিকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তালহা তার মায়ের কথা মতো ব্যাটারিযুক্ত লাইট চার্জ দিতে গেলে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তালহার শরীরে আগুন ধরে যায়। আগুনে তালহার শরীরের অর্ধেকাংশ পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্র আবু তালহা। তালহার মৃত্যুর খবর শুনে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্কুল থেকে তালহার শিক্ষকসহ সহপাঠীরা ছুটে আসে। তারা কান্নায় ভেঙে পড়ে। গতকাল বিকেলে পোলতাডাঙ্গা গ্রামের কবরস্থানে তালহার দাফনকার্য সম্পন্ন হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান