আলমডাঙ্গা আসাননগরে স্কুলছাত্রীকে অপহরণ, মামলা
- আপলোড তারিখঃ
২৭-০৬-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা করেন। জানা গেছে, গতকাল বুধবার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের ও আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই বিরক্ত করতেন ওসমানপুর গ্রামের মোন্তাজ আলী, তাঁর ছেলে শরিফুল (১৮) ও মোন্তাজ আলীর স্ত্রী বেগম খাতুন (৪৫)। বিষয়টি প্রথমে ওই স্কুলছাত্রী কাউকে জানায়নি। পরে শরিফুল ওই স্কুলছাত্রীকে প্রেম নিবেদন করলে ওই স্কুলছাত্রী তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে শরিফুল ওই স্কুলছাত্রীকে অপহরণ করার হুমকি দেন। বিষয়টি ওই ছাত্রী তাঁর পিতাকে জানালে তাঁর পিতা অভিযুক্ত শরিফুলসহ তাঁর সহযোগীদের মেয়েকে উত্ত্যাক্ত করতে নিষেধ করেন। এ ঘটনার পর গতকাল ওই স্কুলছাত্রী আলমডাঙ্গায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ছয়টার দিকে কালিদাসপুর সাদা ব্রিজের কাছে পেঁৗঁছালে একটি সিএনজিতে করে জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন।
কমেন্ট বক্স