ডিঙ্গেদহে চোর সন্দেহে মাতালকে গণধোলাই
- আপলোড তারিখঃ
২৭-০৬-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে সাইকেল চোর সন্দেহে এক মাতালকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ তাঁকে আটক করে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গণধোলাইয়ের শিকার মাতাল চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র ইউনিয়নের শাহাপুর গ্রামের ম-লপাড়ার আজিবার আলীর ছেলে সজিব আলী (২৫)। জানা যায়, গতকাল দুপুরের দিকে ডিঙ্গেদহ বাজারে মদ্যপ অবস্থায় সজিবকে সাইকেল চুরির সন্দেহে বাজারের জনগণ তাঁকে গণধোলাই দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ তাঁকে আটক করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গণধোলাইয়ের শিকার সজিব পুলিশি পাহারাই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
কমেন্ট বক্স