ডিঙ্গেদহে চোর সন্দেহে মাতালকে গণধোলাই

আপলোড তারিখঃ 2019-06-27 ইং
ডিঙ্গেদহে চোর সন্দেহে মাতালকে গণধোলাই ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে সাইকেল চোর সন্দেহে এক মাতালকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ তাঁকে আটক করে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গণধোলাইয়ের শিকার মাতাল চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র ইউনিয়নের শাহাপুর গ্রামের ম-লপাড়ার আজিবার আলীর ছেলে সজিব আলী (২৫)। জানা যায়, গতকাল দুপুরের দিকে ডিঙ্গেদহ বাজারে মদ্যপ অবস্থায় সজিবকে সাইকেল চুরির সন্দেহে বাজারের জনগণ তাঁকে গণধোলাই দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ তাঁকে আটক করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গণধোলাইয়ের শিকার সজিব পুলিশি পাহারাই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)