মহেশপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৭-০৬-২০১৯
ইং
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ রিপন মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। আটক হওয়া রিপন মিয়া উপজেলার ৩ নম্বর পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। গতকাল বুধবার ভোরে তাঁকে আটক করা হয়। জানা যায়, দত্তনগর ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, উপজেলার মথুরানগরে এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ রিপন মিয়াকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।
কমেন্ট বক্স