শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হজ ফ্লাইট শুরু ৪ জুলাই

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০১৯ ইং
হজ ফ্লাইট শুরু ৪ জুলাই
সমীকরণ প্রতিবেদন আগামী ৪ জুলাই থেকে চলতি মৌসুমের প্রথম হজ-ফ্লাইট শুরু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর (বিজি-৩০০১) একটি ফ্লাইট ওইদিন সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। নির্ধারিত সময়ে, নির্বিঘেœ হজ-ফ্লাইট পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের জেদ্দায় গমনের উদ্দেশ্যে বিদায় জানাবেন। বাংলাদেশ বিমানের উপমহাব্যস্থাপক, (জনসংযোগ) তাহেরা খন্দকার গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া একই দিনে হজ-ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩১০১) সকাল ১১ টা ১৫ মিনিটে, বিজি-৩২০১ বিকাল ১৫ টা ১৫ মিনিটে, বিজি-৩৩০১ রাত ১৯ টা ১৫মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ২০ টা ১৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম এবং সিলেট থেকে ও এবছর যথাক্রমে ১৯ টি ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশ থেকে এবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এবছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজ-যাত্রী, এরমধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ ব্যালটি অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ্জ যাত্রী যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়।


কমেন্ট বক্স
notebook

ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন