মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাগলা কুকুরের কামড়ে পৃথকস্থানে শিশুসহ আহত ১০

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০১৯ ইং
পাগলা কুকুরের কামড়ে পৃথকস্থানে শিশুসহ আহত ১০
নিজস্ব প্রতিবেদক: একই কুকুরের কামড়ে তিন গ্রামের দশজন আহত হওয়ার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। গতকাল সোমবার আলমডাঙ্গার জেহালা ও মোমিনপুর ইউনিয়নের তিন গ্রামে এই দশজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে পাগলা কুকুরের আক্রমণের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা হলেন জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ গড়গগীর মৃত ইমান আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০), শহিদুলের ছেলে খাইরুল (১৮), হাফিজুরের ছেলে নিশান (৫), চুয়াডাঙ্গার মোমিনপুর দেবনাথপুর গ্রামের শাওন (১২), মুক্তার আলী (২৭), নিতু দেবনাথের ছেলে গৌরব (৭), ফরিদ হোসেনের মেয়ে ফাতেমা (৬), রহমানেরে ছেলে বিল্লাল (১২), মৃত আশরাফ আলীর ছেলে সজিবুল (১৬) ও একই গ্রামের প্রথম পাড়ার ফারুক। জানা যায়, গতকাল একটি বেওয়ারিশ পাগলা কুকুর তিন গ্রামে মধ্যে দিয়ে যাওয়ার সময় সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় দিয়ে আহত করেছে। বড়দের চেয়ে শিশুরা বেশি এ কুকুরের আক্রমণের শিকার হয়েছে। আহত ব্যক্তি ও শিশুদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বেওয়ারিশ পাগলা কুকুরটিকে কেউই এর আগে দেখেননি বলে জানিয়েছেন আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান