মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অতিরিক্ত ফিস নেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০১৯ ইং
অতিরিক্ত ফিস নেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

মেহেরপুর গাংনীর করমদী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ও পরীক্ষা বাবদ গাংনী অফিস: মেহেরপুর গাংনীর করমদী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ও পরীক্ষায় অতিরিক্ত ফিস নেওয়ার অভিযোগে স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল থেকে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষোভ করে তারা। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা ত্রিমুখী অবস্থানে রয়েছে। সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ‘শিক্ষকদের সন্তানদের নামিদামী স্কুলে পড়াবে আর আমরা গরীব মানুষের সন্তান বলে ভর্তি ও পরীক্ষার ফিস বেশি নিয়ে আমাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। ৫ শ টাকার পরিবর্তে সেশন চার্জ ৬ শ টাকা ধার্য করা হয়েছে। অতিরিক্ত ক্লাসের নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে সিসি ক্যামেরা স্থাপনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকা উত্তোলন করে। আবারও সিসি ক্যামেরা সংস্কারের নামে শিক্ষার্থী প্রতি ১ শ টাকা করে দাবি করা হয়েছে। এছাড়া ভর্তি ও পরীক্ষার ফিসের হার এবার লাগাম ছাড়া।’ শিক্ষাথীরা আরও অভিযোগ করে বলে, গতকাল প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অতিরিক্ত টাকা না দেওয়ায় বেশির ভাগ ছাত্র-ছাত্রীকে প্রবেশপত্র দেওয়া হয়নি। আবার যে সব শিক্ষার্থীদের আর্থিক অবস্থা ভালো, তারা অতিরিক্ত টাকা দিয়ে প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছে। এমন অনিয়ম রোধে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা দাবি করে বলে, সেশন চার্জ কমাতে হবে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক বিষয়ে নমনীয় হতে হবে, অতিরিক্ত ফিস ও ভর্তি ফিস নেওয়া বন্ধ করতে হবে এবং অতিরিক্ত ক্লাসের নামে অর্থ বাণিজ্য বন্ধ করতে হবে। প্রধান শিক্ষক মু. আলম হুসাইন বলেন, কিছু অসাধু লোকের উস্কানির কারণে কোমলমতি শিক্ষার্থীরা ভুল বুঝেছে। তাদের সঙ্গে কথা বলে কোনো সমস্যা থাকলে সমাধান করা হবে। গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল বলেন, সার্বিক বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। কেউ দোষি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান