মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সাবেক ডেপুটি জেলার মাসুদ পারভেজ মঈনের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০১৯ ইং
চুয়াডাঙ্গার সাবেক ডেপুটি জেলার মাসুদ পারভেজ মঈনের ইন্তেকাল
সমীকরণ প্রতিবেদন: চারদিনের ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন বরগুনা জেলা কারাগারের জেলার ও চুয়াডাঙ্গা জেলা কারাগারের সাবেক ডেপুটি জেলার মো. মাসুদ পারভেজ মঈন (৪৮)। কিন্তু তিনি চিরকালের জন্য ছুটিতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জেলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বরগুনার জেল সুপার মো. আনোয়ার হোসেন। তিনি জানান, সোমবার চারদিনের ছুটিতে দেশের বাড়ি সিলেট যান জেলার মো. মাসুদ পারভেজ মঈন। সেখানে অসুস্থ হলে তাঁকে ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। গত বুধবারই জানাজা শেষে তাকে সিলেটের গোয়াইনঘাট গ্রামের নিজ বাড়িতে লাশ দাফন করা হয়েছে বলে জানান জেল সুপার।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান