চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুই নারী আহত
- আপলোড তারিখঃ
২১-০৬-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুই নারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৃথক দুটি স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে আহত নারীরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার দৌলাতদিয়াড় কোরিয়াপাড়ার জান্টু মিয়ার স্ত্রী রুমা খাতুন (২০) ও দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার জালালের স্ত্রী সায়রা খাতুন (৩৫)। আহত নারীদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল বিকেলে বৃষ্টির সময় রুমা খাতুন নিজ বাড়ির বারান্দায় বসেছিলেন। এ সময় ঘরের কোণে তীব্র শব্দে বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসসপাতালে ভর্তি করেন।
অপরদিকে, বজ্রপাতে আহত সায়রা খাতুন নিজ বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতে তাঁর মাথার কিছু চুলও পুড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তাঁকে।
কমেন্ট বক্স