মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হায়দারপুরে পূর্বশত্রুতায় যুবককে মারধর

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০১৯ ইং
চুয়াডাঙ্গার হায়দারপুরে পূর্বশত্রুতায় যুবককে মারধর
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের হায়দারপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে সুজন মন্ডল (২০) নামের এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষ যুবকদল। আহত যুবক স্থানীয় শাহজাহান মন্ডলের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় হায়দারপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। এ প্রসঙ্গে সুজন মন্ডল বলেন, ‘বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে পাড়ার একটি দোকানে যাচ্ছিলাম আমি। এ সময় হায়দারপুর উত্তরপাড়ার আমজেদ আলীর ছেলে জাফিরুল (২৫), মাহতাব মালিতার ছেলে মাহাবুল (৩০), আলী হোসেনের ছেলে কায়েস (২৭), ওয়াজেদ আলীর ছেলে আনারুল (২০) ও জব্বার মালিতার ছেলে জমির (২০) আমাকে পিছন থেকে ডাক দেয়। আমি তাদের ডাকে সাড়া দিয়ে কাছে যাওয়া মাত্র বেদম মারধর করে। এক পর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করে। আমি এ ঘটনায় অপরাধীদের কঠিন শাস্তি দাবি করছি।’


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান