মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলোচিত চোর নদী আবারও হাসপাতাল থেকে আটক

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০১৯ ইং
আলোচিত চোর নদী আবারও হাসপাতাল থেকে আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে টাকা চুরির সময় একাধিক চুরি ও মাদক মামলার আসামি আলোচিত চোর নদীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার বেলা দুইটার দিকে তাঁকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। নদী আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আশাদুল হকের মেয়ে। জানা যায়, দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের শিল্পি খাতুন তাঁর ভাইয়ের মেয়েকে চিকিৎসা করানোর জন্য গতকাল দুপুরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে আসে। শিল্পি খাতুন তাঁর ব্যাগটি অসুস্থ মেয়েটির কাছে ধরতে দেয়। এ সময় চোর নদী ওই মেয়েটির পাশে দাড়িয়ে ব্যাগের চেইন খুলে টাকা বের করার সময় শিল্পি খাতুনসহ তাঁর লোকজন নদীকে ধরে ফেলে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চুয়ডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একাধিক চুরি ও মাদক মামলার আসামি আলোচিত চোর নদীকে হাতেনাতে আটক করে থানা হেফাজতে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক নদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান