মেহেরপুর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স
- আপলোড তারিখঃ
১৯-০৬-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ সামসুল আরিফিনের সঙ্গে মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনির ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি মেহেরপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে বক্তব্য দেন। ভিডিও কনফারেন্সে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, সহকারী কমিশনার আরিফা সুলতানা, কাজী মোহাম্মদ অনিক ইসলাম, রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স