মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মার্কেটজুড়ে ব্যবসায়ী-ক্রেতাদের মধ্যে উৎসবের আমেজ

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০১৯ ইং
মার্কেটজুড়ে ব্যবসায়ী-ক্রেতাদের মধ্যে উৎসবের আমেজ
ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের লাকী কুপন ড্র অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আড়ম্বরপূর্ণভাবে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের আয়োজিত পূর্ব ঘোষিত ঈদ বিক্রয় উৎসব লাকী কুপন র‌্যাফেল ড্র অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মার্কেট চত্বরে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মিডিয়াকর্মী, সুশীল সমাজ, ক্রেতা-বিক্রেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত দর্শক-সাধারণের উপস্থিতিতে এ ড্র অনুষ্ঠিত হয়। এ র‌্যাফেল ড্রর মাধ্যমে মোটরসাইকেল, এলইডি টিভি, ফ্রিজসহ নানা ধরনের পুরস্কার বিজয়ী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে নিউ মার্কেট পরিচালনা পর্ষদের সভাপতি মিজাইল মিয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবুসহ মার্কেট পরিচালনা পর্ষদের সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জনসম্মুখে সব কূপন একটি বৃহৎ আকৃতির নেটে ভরা হয় এবং সবার সামনে কূপনগুলো নাড়াচাড়া করে ছোট বাচ্চাদের দিয়ে তোলানো হয়। এ সময় পুরো মার্কেটজুড়ে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। এ র‌্যাফেল ড্রর মাধ্যমে ১০৫ জন ব্যক্তি বিজয়ী হিসেবে নির্বাচিত হন। তাঁদের মধ্যে প্রথম পুরস্কার একটি ১৫০ সিসি আরটিআর মোটরসাইকেল পেয়েছেন চুয়াডাঙ্গার জাফরপুরের শান্তনা। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ১০০ সিসি স্কুটি মোটরসাইকেল পেয়েছেন কুলপালা গ্রামের নাজমুল ও তৃতীয় পুরস্কার একটি ৮০ সিসি মোটরসাইকেল পেয়েছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার শেকড়াতলা-বাগানপাড়ার আবেগ। এ ছাড়া ২টি ৩২ ইঞ্চি এলইডি টিভি, ২টি ফ্রিজসহ সর্বমোট ১০৫টি পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা উচ্ছ্বাসসহ র‌্যাফেল ড্র অনুষ্ঠানে তাঁদের আবেগ প্রকাশ করেন। তাঁরা নিজেদের ভাগ্যবানও মনে করেন। পুরস্কার নিতে এসে চুয়াডাঙ্গা শান্তিপাড়ার শারমিন মালিক রতœা জানান, ‘পুরস্কার পেয়ে আমি খুব আনন্দিত। প্রত্যাশা করি, এ ধরনের কার্যক্রম প্রতি বছরই অব্যাহত থাকবে।’ চুয়াডাঙ্গা নিউ মার্কেট ব্যবসায়ী নেতা সুমন পারভেজ জানান, ‘এ ধরনের আয়োজন করতে পেরে আমরা খুব খুশি।’ নিউ মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মিজাইল মিয়া জানান, এ ধরনের আয়োজনে শুধু ব্যবসায়ীক লাভের দিকই নয়, এতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি সৌহাদ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তাই এ ধরনের আয়োজন প্রতি বছর অব্যাহত থাকবে। অনুষ্ঠান থেকে প্রায় সবাই পুরস্কার গ্রহণ করেছেন। অল্প কয়েকজন যাঁরা এখনও নিয়ে যাননি, বিজয়ী কুপন নিয়ে পুরস্কার নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে নিউ মার্কেট পরিচালনা পর্ষদ। এই র‌্যাফেল ড্র অনুষ্ঠানটি ডিসক্যাবল নেটওয়ার্টে সরাসরি সম্প্রচার করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান