চুয়াডাঙ্গার বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা!
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার সকালে বাড়ির পাশে বাঁশবাগানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একই এলাকার আবু তাহের (৪৫) তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে মামলা চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার পূর্বে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশে বাঁশবাগানে যায় ওই স্কুলছাত্রী। এ সময় পূর্বে থেকে ওত পেতে থাকা একই এলাকার মইফুল শেখের ছেলে আবু তাহের গামছা দিয়ে তার মুখ চেপে ধরে পাশের হলুদবাগানে নিয়ে যেয়ে গামছা দিয়ে ওই ছাত্রীর পা ও মুখ বেধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এদিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ি ফিরতে দেরি করছে দেখে মেয়েটির মা তাকে খুঁজতে যায়। একপর্যায়ে মেয়েকে না পেয়ে বাড়ি ফিরে আসার সময় বাড়ির পাশে ওই হলুদবাগানে মেয়েকে গামছা দিয়ে মুখ ও পা বাধা অবস্থায় পায় মেয়েটির মা। এ সময় ওই স্কুলছাত্রী তার মাকে ঘটনার বর্ণনা করেন। পরে গতকাল চুয়াডাঙ্গা সদর থানায় ওই মেয়ের পিতা বাদী হয়ে আবু তাহেরকে আসামি করে একটি মামলা করেন।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, বালিয়াকান্দি গ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে ওই মেয়ের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অভিয্ক্তু আসামিকে ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
কমেন্ট বক্স